Posts

Showing posts with the label Rajshahi muslin silk embroidery

রাজশাহী পিওর মসলিন সিল্ক এমব্রয়ডারী শাড়ী

Image
Rajshahi Pure Muslin Silk Embroidery Sarees. Nobility in silk. রাজশাহী পিওর মসলিন সিল্ক এমব্রয়ডারী শাড়ী। মসলিন সিল্ক মানেই আভিজাত্য।

নারীরা ঢাকার মসলিন পরে দেহসৌষ্ঠব প্রদর্শন করতে ভালোবাসতেন...

Image
মসলিনের ইতিহাস অনেকটাই পুরনো ও দীর্ঘ। স্বরনাতীত বাংলায় এর উল্লেখ পাওয়া যায়।প্রথম খ্রিস্টাব্দের প্রথম শতকেই রোম সাম্রাজ্যের স্বর্ণযুগে অভিজাত রোমান নারীরা ঢাকার মসলিন পরে দেহসৌষ্ঠব প্রদর্শন করতে ভালোবাসতেন। একই শতকে রচিত ‘পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি’ শীর্ষক গ্রন্থে মসলিন সম্পর্কে বিশেষ ধরনের তথ্য পাওয়া যায়। এতে মোটা ধরনের মসলিনকে মলোচিনা, প্রশস্ত ও  মসৃণ মসলিনকে মোনাচি এবং সর্বোৎকৃষ্ট মসলিনকে গেনজেটিক বা গঙ্গাজলী বলে উল্লেখ করা হয়েছে।নবম শতকে রচিত আরব ভৌগোলিক সোলাইমানের ‘সিলসিলাত উত তাওয়ারীখে ‘রুমি’ নামক একটি রাজ্যের বিবরণ পাওয়া যায়। সেখানে এমন সুক্ষ্ম ও মিহি সুতি বস্ত্র পাওয়া যেত যে, ৪০ হাত লম্বা ও ২ হাত চাওড়া। এক টুকরো কাপড় আংটির ভিতর দিয়ে অনায়াসে নাড়াচড়া করা যেতো।  ছবিতে রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে অল ওভার এম্বোডারি করা। এরকম কাজ করা শাড়ি গুলো পরলে মসলিনের পাতলা ভাবটা বোঝা যায় না। সামনাসামনি শাড়ি গুলো আরও বেশি সুন্দর। যেকোন অনুষ্ঠানে নিজেকে অতুলনীয় করে তুলতে মসলিন সিল্ক শাড়ির তুলনা নাই।                    ...

মসলিন আভিজাত্যের প্রতীক...

Image
রাজশাহী পিওর মসলিন সিল্ক এক কালার শাড়ি গুলোর দাম ই অন্য শাড়ির থেকে বেশি। এর উপর নিখুঁত এম্বোডারির কাজ করতে অনেক খরচ এবং সময় লাগে। ডিজাইনের ঘনত্বের উপর ও দাম কম বেশি হয়। এম্বোডারির ও অনেক ভাগ আছে। পক্ষন্তরে কম দামি কাপড়ের উপর সস্তা এম্বোডারির কাজ করা শাড়ি গুলোর দাম কম হয়ে থাকে।  ক্রেতারা তখন বিভ্রান্ত হয়ে পরে। ডিজাইন এক হলেও মসলিন সিল্ক শাড়ির জন্য দাম একটু বেশি হয়ে থাকে। কাস্টমাররা তখন বলেন মসলিন সিল্ক শাড়ির এত দাম ওরে বাবা। দাম বেশি হলেও মসলিন সিল্ক শাড়ির সৌন্দর্য আকৃষ্ট করে সবাই কে। কারণ মসলিন সিল্ক শাড়ি মানেই আভিজাত্য। যেকোন অনুষ্ঠানে সবার নজর কারবে এই শাড়ি গুলো।                                                    

মসলিন সিল্ক মানেই আভিজাত্য...

Image
রাজশাহী পিওর মসলিন সিল্ক শাড়িতে হাই কোয়ালিটির এম্বোডারি ওয়ার্ক করা। মসলিন সিল্ক মানেই আভিজাত্য। যেকোন অনুষ্ঠানে নিজেকে অতুলনীয় করে তুলতে মসলিন সিল্ক শাড়ির তুলনা হয়না।                                                                            

যেকোন অনুষ্ঠানে নজর কারতে মসলিনের জুরি নেই...

Image
রাজশাহী মসলিন সিল্ক! রাজশাহী মসলিন সিল্ক শাড়ির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। এই ডিজাইন টা আমার সবচেয়ে বেশি করা শাড়ি। মসলিনে পুরো শাড়িতে  সেইম কালার  সুতা দিয়ে অল ওভার কাজ থাকলে পাতলা ভাবটা তেমন বোঝা যায় না। এবার এই ডিজাইনের অডার পেয়েছি সাদার উপর । মসলিন সিল্ক মানেই আভিজাত্য। যেকোন অনুষ্ঠানে নজর কারতে মসলিনের জুরি নেই।                                                    

এখন বিয়ে বা যেকোন জাঁক-জমক অনুষ্ঠানে এই শাড়ি গুলো খুব চলছে...

Image
রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে জামদানী কাজ করা অসম্ভব সুন্দর শাড়ি গুলো। এখন বিয়ে বা যেকোন জাঁক-জমক অনুষ্ঠানে এই শাড়ি গুলো খুব চলছে। মসলিন মানেই আভিজাত্য। মসলিন নারীর প্রথম পছন্দ।                                                                             

সিল্ক নিয়ে আমাদের ইতিহাসও কম গর্বের নয়...

Image
চীনে সিল্কের উৎপত্তি। এরপর এই আবিষ্কার দুই হাজার বছর নিজেদের মধ্যেই রেখে দেয় চীনারা। প্রস্তর যুগের শেষ প্রান্তে সিল্কের আবিষ্কার চমকে দেয় সারা দুনিয়াকেই। খুব ধীরে হলেও একসময় এর বিস্তার ঘটতে থাকে অন্যান্য দেশে। সিল্ক নিয়ে আমাদের ইতিহাসও কম গর্বের নয়। বাংলাদেশের মসলিনের জয়জয়কার এখনো। সিল্কের নানা ধরন। নানা নাম। কিন্তু প্রকাশ একই রকম। আভিজাত্য। শাড়িতে যেন সেটা ফুটে ওঠে শতকরা ১০০ ভাগ। ছবিতে রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে এম্বোডারি ওয়ার্ক করা।                                                                              

শাড়ি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন শাড়ি খুব পছন্দ হয়েছে...

Image
আলহামদুলিল্লাহ। শাড়ি টা ডেলিভারি দিয়েছিলাম অনেক দিন আগে। আপু শাড়ি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন শাড়ি খুব পছন্দ হয়েছে। আপুর শাড়ি পরা ছবি দেখার অপেক্ষায় ছিলাম। কালকে ঈদের দিন আপু ছবি টা পাঠিয়েছেন। মাশাল্লাহ।                                                                                

অনেক গর্জিয়াস শাড়ি গুলো যেকোন অনুষ্ঠানে পরা যায়...

Image
রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে অল ওভার এম্বোডারি ওয়ার্ক করা। অনেক গর্জিয়াস শাড়ি গুলো যেকোন অনুষ্ঠানে পরা যায়। যারা মসলিন শাড়ি পাতলার জন্য পরতে চান না তাদের জন্য এই শাড়ি গুলো। অল ওভার কাজ হওয়ায় পাতলা ভাবটা বোঝা যায় না। মসলিন সিল্ক মানেই আভিজাত্য।                                                                               

এমন অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম কাপড় কী করে যে এখানকার মানুষ তৈরি করতে পারে...

Image
মসলিন মানেই আভিজাত্য! বাংলাদেশে তৈরি মসলিনের সূক্ষ্ম, মিহি ও দৃষ্টিনন্দন বুননে বিস্ময় প্রকাশ করেন ইংরেজ কোম্পানির সরকারি ঐতিহাসিক রবার্ট ওরম। তিনি খ্রিস্টীয় ১৭৫০ সালে বাংলাদেশে অবস্থান করার সূত্রে মসলিনের বুনন ও ঐতিহ্য প্রত্যক্ষ করতে সক্ষম হন। তিনি লিখেছেন—‘এমন অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম কাপড় কী করে যে এখানকার মানুষ তৈরি করতে পারে, তা আমার কাছে একটি ধাঁধা।  তিনি  আরও বলেছেন   বাংলার তাঁতিদের বিশেষ ধরনের অনন্য দক্ষতার জন্যেই এত উচ্চমানের বস্ত্র তৈরি সম্ভব হয়েছিল। তিনি আরও বলেন—যান্ত্রিক ব্যাপারে এদেশীয় তাঁতিদের দক্ষতার অভাব থাকলেও তাঁদের মধ্যে সার্বিক সংবেদনশীল নমনীয়তা ছিল। এদেশের রাঁধুনির হাত যেকোনো ইউরোপীয় সুন্দরীর হাতের চেয়ে আরও কোমল আর সুন্দর ছিল। ছবিতে রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে অল ওভার এম্বোডারি করা। রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য।                                                    

Popular posts from this blog

Discover Your New Favorite Dupattas: Fresh Colors & Unbeatable Value!

high-quality semi-Balaka silk sarees

Synthetic muslin silk sarees