এমন অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম কাপড় কী করে যে এখানকার মানুষ তৈরি করতে পারে...
মসলিন মানেই আভিজাত্য!
বাংলাদেশে তৈরি মসলিনের সূক্ষ্ম, মিহি ও দৃষ্টিনন্দন বুননে বিস্ময় প্রকাশ করেন ইংরেজ কোম্পানির সরকারি ঐতিহাসিক রবার্ট ওরম। তিনি খ্রিস্টীয় ১৭৫০ সালে বাংলাদেশে অবস্থান করার সূত্রে মসলিনের বুনন ও ঐতিহ্য প্রত্যক্ষ করতে সক্ষম হন। তিনি লিখেছেন—‘এমন অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম কাপড় কী করে যে এখানকার মানুষ তৈরি করতে পারে, তা আমার কাছে একটি ধাঁধা। তিনি আরও বলেছেন
বাংলার তাঁতিদের বিশেষ ধরনের অনন্য দক্ষতার জন্যেই এত উচ্চমানের বস্ত্র তৈরি সম্ভব হয়েছিল। তিনি আরও বলেন—যান্ত্রিক ব্যাপারে এদেশীয় তাঁতিদের দক্ষতার অভাব থাকলেও তাঁদের মধ্যে সার্বিক সংবেদনশীল নমনীয়তা ছিল। এদেশের রাঁধুনির হাত যেকোনো ইউরোপীয় সুন্দরীর হাতের চেয়ে আরও কোমল আর সুন্দর ছিল।
ছবিতে রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে অল ওভার এম্বোডারি করা। রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য।



Comments
Post a Comment
Please leave your feedback