আপুর কাছে করা প্রথম অর্ডার খুব শখের রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি। রং আমার পছন্দে করে দিয়েছেন আপু। রং বুঝে, পারফেক্ট শেড আনতে আপুর চেষ্টার কোনো কমতি ছিল না। এতো আন্তরিকতার সাথে খুব কম উদ্যোক্তাই কাজ করে থাকেন।💙 শাড়িটা এত্তো সফ্ট এবং হালকা, নিঃসন্দেহে অন্য যে কোনো সিল্ককে পেছনে ফেলে দিবে আমাদের এই রাজশাহী সিল্ক! সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার রং, যেটা একেক আলোতে একেক শেড দিচ্ছে..!!! 😍 সাথে ছিল আপুর নিজ হাতে তৈরি ফেসপ্যাক ও হেয়ারপ্যাক গিফ্ট হিসেবে। এত অল্প দিনের পরিচয়ে আপুর ভালোবাসা পেয়ে সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। আপুর ও North Bengal Rajshahi Silk এর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। দোয়া করি আমাদের ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের স্বর্ণযুগ ফিরিয়ে আনার আপনাদের চেষ্টা যেন সফল হয়। ❤️