Posts

Showing posts with the label rajshahi soft silk screen print

পিওর রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি

Image
পিওর রাজশাহী সফ্ট সিল্ক শাড়ির নতুন কিছু কালেকশন এসেছে। ২/১ বুননে টুয়িস্ট করে বুনানো হয়েছে যার ফলে টেকসই বেশি হয়। কিছু আপুর রিকুয়েষ্ট  ছিল বেশি সুতা দিয়ে একটু ভারি করে বুনানোর জন্য। আসলে পিওর সিল্কের সাথে সোনার তুলনা করা হয় কারণ সিল্ক সুতার ওজন যত বাড়ে তাঁর দামও তত বেশি হয়। যারা পাতলা চান না, দাম বেশি হলেও সমস্যা নেই তাদের জন্যই এই শাড়ি গুলো। 

এই গরমে কোন কিছু পরেই যেন শান্তি নেই

Image
চারিদিকে অসহ্য গরম। এই গরমে কোন কিছু পরেই যেন শান্তি নেই। যারা চাকরি করেন তাদের বেশির ভাগ দেখা যায় শাড়ি পরতে হয়। তারা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন রাজশাহী সফ্ট সিল্ক শাড়িগুলো। এত সফ্ট  মাখনের মতো পুরো শাড়ি হাতের মুঠোয় চলে আসে। সারাদিন পরে থাকলেও অস্বস্তি বা গরম লাগে না। এলার্জি হয়না। একদম লাইট ওয়েট, পরে মনে হবে না কিছু পরে আছি। আর পরলে স্লিম ও স্মার্ট লুক এনে দেয় রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি।  #northbengalsilk #womensfashion #bangladeshifashion #sale #offer #newcollection #style #buylocal #fashionista #shopping #womenstyle #fashion #clothing #outfit #fashionblogger #ootd #outfitoftheday

প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না...

Image
রাজশাহীর সিল্ক মানেই কাপড়ের জগতে দেশজুড়ে বাড়তি কদর। এ জন্য রেশম নগরীও বলা হয় রাজশাহীকে। প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না। অন্যান্য কাপড় যত দামিই হোক না কেন, তার সঙ্গে একটা সিল্ক কাপড় থাকলে সেটিই আগে পছন্দের তালিকায় রাখেন বাঙালি বধূরা। ফলে ঈদ বা পূজা এলে সিল্ক কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ।  রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি গুলো এত সফ্ট ও আরাম দায়ক।  পরে সারাদিন ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগে না।                                                                               

শাড়ির মধ্যে সবচেয়ে বেশি চলে সফট সিল্ক...

Image
রাজশাহীর রেশম ঐতিহ্য!  আর ঐতিহ্যবাহী সেই রেশম শিল্পের নগরী রাজশাহী। প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্য দিয়ে আজও রেশম নগরীর স্বপ্ন হয়ে টিকে আছে রাজশাহীর রেশম শিল্প। ঐতিহ্যবাহী এই শিল্পে তৈরি বিভিন্ন পণ্যদ্রব্য বা পোশাকের মধ্যে অন্যতম শাড়ি। রাজশাহীর সিল্কপল্লীতে ঢুকলেই পাওয়া যাবে বাহারি ডিজাইন ও নামের এসব সিল্ক শাড়ি।  শাড়ির মধ্যে সবচেয়ে বেশি চলে সফট সিল্ক।  শাড়ি গুলো যেমন সফ্ট তেমন আরাম দায়ক। সারাদিন পরে ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগে না। যারা জব করেন তাদের জন্য অনেক বেনিফিট দিবে ঝটপট ৩/৪ মিনিটে পরে নেওয়া যায়। কুঁচি করা নিয়ে ও কোন সমস্যা হয়না। দেখতে অনেক স্মার্ট ও স্লিম লাগে।                                                    

রাজশাহীর সিল্ক নামটি শুনলেই চোখে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক শাড়ির কথা...

Image
রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি! রাজশাহীর সিল্ক নামটি শুনলেই চোখে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক শাড়ির কথা। তুঁত গাছ থেকে পাওয়া সূক্ষ্ম রেশম সুতো দিয়ে তৈরি রাজশাহীর সিল্কের শাড়ির জনপ্রিয়তা ছিল বিদেশেও। সিল্ক কাপড়ের প্রধান উপাদান রেশমকে ঘিরে এ অঞ্চলের রয়েছে সুদীর্ঘ আর উজ্জ্বল অতীত। রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি গুলো এত সফ্ট যে হাতের মুঠোয় চলে আসে পুরো শাড়ি। পরতে ও অনেক আরামদায়ক। এই শাড়ি গুলো পরে সারাদিন ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগে না। শাড়ি গুলো পরতে ও সময় লাগে না ঝটপট পরে নেওয়া যায়। কুঁচি নিয়ে কোন ঝামেলা হয়না।                                                    

সিল্ক হেভেন রাজশাহী...

Image
রাজশাহী জেলার ব্র্যান্ডিং লোগোটিতে বৃত্তের কেন্দ্রের দুই দিকে উপস্থাপিত দুইটি উজ্জ্বল সোনালী বর্ণের অভিজাত উড়ন্ত রেশম বস্ত্রের মাধ্যমে বোঝানো হয়েছে জেলার উন্নয়ন রেশম বস্ত্র তথা রেশম শিল্প কেন্দ্রিক।  বর্তমানে দেশের বিভিন্ন জেলায় রেশম চাষ হলেও “সিল্কনগরী” রাজশাহী রেশম বস্ত্র উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে সুপরিচিত। রাজশাহী জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে, মানব সম্পদ উন্নয়নে ও শিল্পের সম্প্রসারণে এবং নারীর ক্ষমতায়নে রেশম শিল্পের অবদান অনস্বীকার্য।  রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর। বর্তমানে রাজশাহী অঞ্চলের প্রায় ১০-১২ হাজার নারী রেশম শিল্পের সাথে সরাসরি যুক্ত। ২০১৪-১৫ অর্থ বছরে মোট রেশম রপ্তানির পরিমাণ ১৩৩.৮৮৪ মার্কিন ডলার। চলতি সময়ে ১৭৫ হেক্টর জমি মালবেরি চাষের জন্য ব্যবহৃত হচ্ছে, এছাড়া রেশম উৎপাদনের জন্য রয়েছে ১০টি নার্সারী এবং ৭টি মিনিফার্ম। বিসিক শিল্প নগরী এলাকায় রেশম বস্ত্রের প্রদর্শন ও বিক্রয়ের জন্য রয়েছে ১৩টি শো-রুম।  বাংলাদেশ সরকার জুলাই ২০১৩ হতে জুন ২০১৭ অর্থ বছরে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ৩০৮০ লক্ষ ...

রাজশাহীতে এই তুঁত চাষ খুব সিমিত আকারে হয়...

Image
রাজশাহী সিল্ক! তুঁত সিল্ক বিশ্বজুড়ে সর্বাধিক সাধারণ এবং বহুল ব্যবহৃত রেশম। এটি বিশ্বের সরবরাহের 90% অংশ হিসাবে দায়ী। বিশ্বজুড়ে উত্পাদিত সিল্কের প্রচুর পরিমাণটি তুঁত জাত থেকে আসে। সুতরাং, "সিল্ক" শব্দটি সাধারণত একটি তুঁতকৃমি থেকে প্রাপ্ত রেশমকে বোঝায়। এই জাতীয় সিল্ক বোম্বাইক্স মোরি সিল্কওয়ার্ম  দ্বারা উৎপাদিত হয় যারা তুঁত গুল্মগুলিতে খাবার দেয়। অত: পর নামটা. রেশম কীটগুলি সম্পূর্ণ গৃহপালিত এবং গৃহপালিত লালনপালন করা হয়। রেশমের উত্পাদনের সাথে রেশম আঁশ বের করার জন্য তাদের কুকুনে কৃমির / গুটি পোকা হত্যার সাথে জড়িত।  রাজশাহীতে এই তুঁত চাষ খুব সিমিত আকারে হয় এখন। এই চাষ অনেক বেশি বৃদ্ধি করতে হবে তাহলেই আমাদের ঐতিহ্য কে ধরে রাখা সম্ভব হবে।                                                    

এবারের পূজা হোক রাজশাহী সিল্ক শাড়িতে...

Image
শারদ প্রাঙ্গন! এবারের পূজা যেহেতু গরমে যেজন্য চাই আরাম দায়ক শাড়ি। রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি গুলো যেমন সফ্ট তেমন আরাম দায়ক। এত কমফোর্টেবল যে সারাদিন পরে ঘুরে বেড়ালেও অস্বস্তি বা গরম লাগে না। পরতে ও সময় লাগে না। ঝটপট পরে নেওয়া যায় শাড়ি গুলো। আর পূজায় লাল, সাদার ছোয়া না হলে চলে?  এবারের পূজা হোক রাজশাহী সিল্ক শাড়িতে।                                                    

Popular posts from this blog

Discover Your New Favorite Dupattas: Fresh Colors & Unbeatable Value!

high-quality semi-Balaka silk sarees

Synthetic muslin silk sarees