Posts

রাজশাহী মসলিন সিল্ক শাড়িটি চলে গেল নিউ ইয়র্ক

Image
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।  রাজশাহী মসলিন সিল্ক শাড়িটি চলে গেল নিউ ইয়র্ক।  এবারের ঈদ হোক সিল্ক ঈদ। দেশের বাইরে থেকে ও রিমা আপু ঈদের জন্য এই শাড়ি টা অডার করেছিলেন।  এবং আপুর ব্লাউজ, পেটিকোট বানিয়ে দেওয়ার দায়িত্ব ও আমাকে দিয়েছিলেন। সব কমপ্লিট করে আজকে পাঠিয়ে দিলাম। এখন আপুর পছন্দ হলেই আমার স্বার্থকতা। আপুর সাথে দেখা বা কথা ও হয়নি কখনো। মেসেনজারে চ্যাট হয়। এবং আপু পুরো টাকা আগেই এডভান্স করে দিয়ে ছিলেন। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপু এভাবে আমাকে বিশ্বাস করার জন্য।                                                                                 

অনেক সফ্ট ও কমফোর্টেবল হয় শাড়ি গুলো...

Image
এবারের ঈদ হোক সিল্ক কাপড়ে।  রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য। সিল্ক মানেই আভিজাত্য। শুধু কি তাই আমরা কি সবাই জানি অরজিনাল রাজশাহী সিল্ক কাপড়ে রয়েছে অনেক হেল্থ বেনিফিট। রাজশাহীর সিল্ক কাপড় ব্যবহার করলে শরীরে কোন রকম এলার্জি হয়না। এটা অনেক সেইফ।  রাজশাহী সিল্ক কাপড় পরলে শরীরে ঠান্ডা অনুভব হয়।  প্রচন্ড গরমে ও গরম লাগে না। অনেক সফ্ট ও কমফোর্টেবল হয় শাড়ি গুলো। অনায়াসে কুচি করা যায়। সিল্ক শাড়ি গুলো পরলে অনেক স্লিম লাগে দেখতে।  আপনার পছন্দের শাড়িটি নিতে ইনবক্স করুন ।                                                                                  

ঈদে বা যেকোন অনুষ্ঠানে অনায়াসে পরা যায় এই শাড়ি গুলো

Image
রাজশাহীর মসলিন সিল্ক।  এবারের ঈদ হোক সিল্ক কাপড়ে। রাজশাহী মসলিন সিল্ক মানেই আভিজাত্য। এত সুন্দর সুন্দর কালার। এত সফ্ট। এর উপর যেকোনো কাজ করলে ফুটে ওঠে।  এম্বোডারি, হেন্ড পেইন্ট খুব চলছে এখন মসলিন সিল্কে। ঈদে বা যেকোন অনুষ্ঠানে অনায়াসে পরা যায় এই শাড়ি গুলো। এগুলো গজ হিসেবে সেল হয় তাই শাড়ির পাশাপাশি টুপিস, ওয়ান পিস করে কাজ করলে অনেক সুন্দর লাগবে।  রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য। আসুন দেশীয় জিনিস কিনি। দেশ কে ভালোবাসী । আমাদের ঐতিহ্য কে ধরে রাখি।                                                                               

ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক পাচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি...

Image
জি  আই (   Geographical Indication) পণ্য ।  ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক পাচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি এ মাসেই দুটো ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি আসছে বাংলাদেশের ঘরে। এর একটি পাচ্ছে ঢাকাই মসলিন, অপরটি রাজশাহী সিল্ক। আগামী ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি পাওয়ার কথা রয়েছে পণ্য দুটির। এর আগে জামদানি, ইলিশ ও ক্ষীরশাপাত আম পেয়েছে এই অনন্য স্বীকৃতি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আবদুল হাকিম। জিআই পণ্যের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার জি আই পণ্যের স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশ থেকে ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক নির্বাচিত হয়েছে। এরমধ্যে রাজশাহী সিল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজশাহী সিল্ক একটি ব্র্যান্ডের নাম। দীর্ঘ পরিশ্রমের ফসল এটি। এর আগে আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে রাজশাহী সিল্ককে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার বিভিন্ন ধাপ শেষ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডকে এই জিআই স্...

রেশম পোকার জীবন দানের মধ্যে দিয়ে তৈরি হয় রাজশাহী সিল্ক!

Image
এবারের ঈদ হোক সিল্ক ঈদ।  রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য। এটা কোন কৃত্রিম সিল্ক না। তুঁত গাছের পাতা খেয়ে রেশম বা গুটি পোকা অনেক গুলো ধাপ পার করে যে সিল্ক সুতা তৈরী করে সেই সুতা থেকে তৈরি হয় রাজশাহী সিল্ক শাড়ি।  এটা তৈরী হতে ও অনেক সময় লাগে, প্রশেসিং করতে হয়। রেশম পোকার  জীবন দানের মধ্যে দিয়ে তৈরি হয় রাজশাহী সিল্ক। অনেক আবেক জরিয়ে থাকে রাজশাহী সিল্ক তৈরীতে। আর সেই জন্য এটার দাম টা ও একটু বেশি হয়ে থাকে।  অনেকেই দাম শুনে আর আগান না। কারণ চায়না থেকে সুতা নিয়ে এসে যে সিল্ক শাড়ি তৈরী হয় তার দাম তুলনামূলক ভাবে কম। কিন্তু গুনে মানে সেরা আমাদের রাজশাহীর সিল্ক। আর ভালো জিনিসের দাম কিন্তু সব সময় বেশি হয় ।                                                                               

যুগ যুগ ধরে রাজশাহী সিল্কের জনপ্রিয়তা চলে আসছে...

Image
রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য।  যুগ যুগ ধরে রাজশাহী সিল্কের  জনপ্রিয়তা চলে আসছে। ঐতিহ্য বাহী রাজশাহী সিল্ক শাড়ি নিতে ইনবক্স করুন।                                                                                 

এবারের ঈদ হোক রাজশাহী সিল্ক ঈদ...

Image
রাজশাহীর সিল্ক নামটি শুনলেই চোখে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর এক শাড়ির কথা। তুঁত গাছ থেকে পাওয়া সূক্ষ্ম রেশম সুতো দিয়ে তৈরি রাজশাহীর সিল্কের শাড়ির জনপ্রিয়তা ছিল বিদেশেও। সিল্ক কাপড়ের প্রধান উপাদান রেশমকে ঘিরে এ অঞ্চলের রয়েছে সুদীর্ঘ আর উজ্জ্বল অতীত। ঔপনিবেশিক আমল থেকেই বাংলায় শুরু হয় রেশম চাষ। ১৯০৫ সালে রেশম শিল্পের বিকাশের প্রতিষ্ঠা করা হয় দুটি বীজভান্ডার। ১৯১৪ সালে ব্রিটিশ সরকার রেশমের শিল্পকে তদারক করার জন্য আলাদা একটি বিভাগ চালু করে। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বাংলার রেশমপ্রধান অঞ্চল ভারতের অংশে চলে যায়।  অল্প কিছু অঞ্চল পড়ে এপার বাংলায়। এর মধ্যে পাকিস্তান সরকারের উদাসীনতায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের রেশমশিল্প প্রায় বন্ধ হয়ে যায়। সে সময় ব্যক্তিমালিকানায় কিছু উদ্যোক্তা রেশম শিল্পের হাল ধরতে এগিয়ে এলে লোকসানের মুখে পড়তে হয় তাদের। পরে অবশ্য পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার অধীন রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ১০টি রেশম বীজভান্ডার স্থাপন করা হয়। এর মধ্যে অন্যতম রাজশাহী সিল্ক ফ্যাক্টরি।               ...

Popular posts from this blog

Discover Your New Favorite Dupattas: Fresh Colors & Unbeatable Value!

high-quality semi-Balaka silk sarees

Synthetic muslin silk sarees