ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক পাচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি...

জি  আই (   Geographical Indication) পণ্য । 

ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক পাচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি

rajshahi muslin silk embroidery


এ মাসেই দুটো ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি আসছে বাংলাদেশের ঘরে। এর একটি পাচ্ছে ঢাকাই মসলিন, অপরটি রাজশাহী সিল্ক। আগামী ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি পাওয়ার কথা রয়েছে পণ্য দুটির। এর আগে জামদানি, ইলিশ ও ক্ষীরশাপাত আম পেয়েছে এই অনন্য স্বীকৃতি।

rajshahi muslin silk embroidery


বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আবদুল হাকিম। জিআই পণ্যের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।

rajshahi muslin silk embroidery


তিনি জানান, এবার জি আই পণ্যের স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশ থেকে ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক নির্বাচিত হয়েছে।

rajshahi soft silk screen print


এরমধ্যে রাজশাহী সিল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজশাহী সিল্ক একটি ব্র্যান্ডের নাম। দীর্ঘ পরিশ্রমের ফসল এটি। এর আগে আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে রাজশাহী সিল্ককে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার বিভিন্ন ধাপ শেষ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডকে এই জিআই স্বত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজশাহী সিল্ক উৎপাদকদের তালিকা করা হয়েছে।’

rajshahi soft silk screen print

                                                                                 

Comments

Popular posts from this blog

Discover Your New Favorite Dupattas: Fresh Colors & Unbeatable Value!

high-quality semi-Balaka silk sarees

Synthetic muslin silk sarees