Posts

Showing posts from October, 2021

সপুরা সিল্ক নামে কি কোন সিল্ক আছে?

Image
ভুল ধারণা দূর করুন! অনেকে ইনবক্সে এসে রাজশাহী সিল্কের সব কাপড়, দাম জিজ্ঞেস করার পর বলেন আপু সপুরা সিল্ক দেখান তো দাম কেমন?  আমি তো শুনে অবাক। সপুরা সিল্ক নামে কি কোন সিল্ক আছে?  সপুরা একটা ব্র্যান্ড রাজশাহীর নাম করা ফ্যাক্টরি। সপুরা নামে কোন সিল্ক শাড়ি কোথাও নেই। সপুরা তে সকল প্রকার রাজশাহী সিল্ক পাওয়া যায়। সেগুলো কে রাজশাহী সিল্ক শাড়ি বলা হয় । আমি কি বোঝাতে পেরেছি আপনাদের?   ছবিতে রাজশাহী সিল্ক মোম বাটিক শাড়ি। শাড়ি গুলো যেমন সফ্ট তেমন আরাম দায়ক। রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য।                                                                             

সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ...

Image
পিওর বলাকা সিল্ক!  সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ। এ গ্রেড সুতা ব্যবহার করে বানানো হয় এই সিল্ক। সেজন্য পিওর বলাকা সিল্ক শাড়ির দাম বেশি হয়। এই সুতা দিয়ে কাতান শাড়িও তৈরি করা হয়। লাল কালার বলাকা সিল্ক শাড়িটি ওডার কনফার্ম করেছেন আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। ছবিতে কালারটা যদি ও সেইম আসেনি। এর উপর এম্বোডারি ওয়ার্ক করার পর আবার দেখাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ।                                             

এই শাড়ি গুলোতে হাতের কাজ, ব্লক, হ্যান্ড পেইন্ট সব ধরনের কাজ করা যায়...

Image
আলহামদুলিল্লাহ। উই থেকে পাওয়া মাহি আপু খুব অল্প সময়ে আপুকে রিপিট কাস্টমার হিসেবে পেয়ে গেলাম। রিপিট কাস্টমার পেলে বরাবরই অনেক ভালো লাগে। আপু কিছুদিন আগে ৩ টা সেমি বলাকা /সিন্থেটিক সিল্ক শাড়ি নিয়ে ছিলেন ব্লক করার জন্য। আপুর শাড়ি গুলো দেখে আপুর পরিচিত একজন পছন্দ করে এবং আপুকে বলেন ২ টা শাড়ি নিয়ে রাখার জন্য।  আজকে আপুকে ব্লু আর গ্রীন কালার শাড়ি দুটো ডেলিভারি দিয়েছি। কালার দুটো অনেক বেশি সুন্দর। গ্রীন কালার অনেক রকম হয় কিন্তু এই কালারটা সামনাসামনি অনেক বেশি সুন্দর। এই শাড়ি গুলোতে হাতের কাজ, ব্লক, হ্যান্ড পেইন্ট সব ধরনের কাজ করা যায়। দামটাও হাতের নাগালে।                                                                             

এক কালার সেমি বলাকা সিল্ক শাড়ি...

Image
এগুলো হাতের কাজ, হেন্ড পেইন্ট, ব্লক সব ধরনের কাজ করা যায়।  সেমি বলাকা শাড়ি অনেক সাশ্রয়ী। তাই সবার সাধ্যের মধ্যে। বেশির ভাগ বুটিকস এর আপুরা এই শাড়ি গুলো নিয়ে থাকেন। এগুলো দিয়ে থ্রি পিস ও বানানো যায়। ব্লাউজ পিস সহ ১৪ হাতের শাড়ি এগুলো। কালার রয়েছে অনেক অনেক।                                                                               

শাড়ি গুলো সফ্ট ও হালকা ওজন...

Image
স্বাধ আছে কিন্তু সামর্থ নেই?   অরজিনাল বলাকা সিল্ক শাড়ি গুলোর হাই রেটের জন্য অনেকে ইচ্ছে থাকলে ও কিনতে পারেন না। তাদের জন্য এই সেমি বলাকা সিল্ক শাড়ি বা সিন্থেটিক সিল্ক শাড়ি। শাড়ি গুলোতে ব্লক করলে অনেক সুন্দর লাগে দেখতে। দূর থেকে দেখে পার্থক্য বুঝতে পারেন না অনেকে। শাড়ি গুলো সফ্ট ও হালকা ওজন। ক্যারি করতে ঝামেলা নেই। ১৪ হাত শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস রয়েছে। আরও রয়েছে কালার কাস্টমাইজ করার সুযোগ।                                                                              

প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না...

Image
রাজশাহীর সিল্ক মানেই কাপড়ের জগতে দেশজুড়ে বাড়তি কদর। এ জন্য রেশম নগরীও বলা হয় রাজশাহীকে। প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না। অন্যান্য কাপড় যত দামিই হোক না কেন, তার সঙ্গে একটা সিল্ক কাপড় থাকলে সেটিই আগে পছন্দের তালিকায় রাখেন বাঙালি বধূরা। ফলে ঈদ বা পূজা এলে সিল্ক কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ।  রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি গুলো এত সফ্ট ও আরাম দায়ক।  পরে সারাদিন ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগে না।                                                                               

নানা ধরনের সিল্ক এখন তৈরি হচ্ছে এ দেশে...

Image
সিল্কের শাড়িতে করা যায় সব ধরনের কাজ। তবে সব সিল্কে সব ধরনের কাজ হয়না। সুতার ব্যবহারের বিষয়টাও বেশ জটিল। নানা ধরনের সিল্ক এখন তৈরি হচ্ছে এ দেশে। এর মধ্যে মসলিন, সফট সিল্ক, বলাকা, ডুপিয়ান, অ্যান্ডি উল্লেখযোগ্য। সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ। এ গ্রেড সুতা ব্যবহার করে বানানো হয় এই সিল্ক। এই সুতা দিয়ে কাতান শাড়িও তৈরি করা হয়।  সেজন্য বলাকা সিল্কের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি হয়। ছবিতে পিওর বলাকা সিল্ক শাড়িতে এম্বোডারি করা। যেকোন কালার কাস্টমাইজড করা যাবে। বলাকা সিল্ক সবার সব বয়সের ই পছন্দ কারণ এটা মসলিনের মতো ট্রেন্সপারেট না। সেজন্য সবাই পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন।                                                    

নারীরা ঢাকার মসলিন পরে দেহসৌষ্ঠব প্রদর্শন করতে ভালোবাসতেন...

Image
মসলিনের ইতিহাস অনেকটাই পুরনো ও দীর্ঘ। স্বরনাতীত বাংলায় এর উল্লেখ পাওয়া যায়।প্রথম খ্রিস্টাব্দের প্রথম শতকেই রোম সাম্রাজ্যের স্বর্ণযুগে অভিজাত রোমান নারীরা ঢাকার মসলিন পরে দেহসৌষ্ঠব প্রদর্শন করতে ভালোবাসতেন। একই শতকে রচিত ‘পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি’ শীর্ষক গ্রন্থে মসলিন সম্পর্কে বিশেষ ধরনের তথ্য পাওয়া যায়। এতে মোটা ধরনের মসলিনকে মলোচিনা, প্রশস্ত ও  মসৃণ মসলিনকে মোনাচি এবং সর্বোৎকৃষ্ট মসলিনকে গেনজেটিক বা গঙ্গাজলী বলে উল্লেখ করা হয়েছে।নবম শতকে রচিত আরব ভৌগোলিক সোলাইমানের ‘সিলসিলাত উত তাওয়ারীখে ‘রুমি’ নামক একটি রাজ্যের বিবরণ পাওয়া যায়। সেখানে এমন সুক্ষ্ম ও মিহি সুতি বস্ত্র পাওয়া যেত যে, ৪০ হাত লম্বা ও ২ হাত চাওড়া। এক টুকরো কাপড় আংটির ভিতর দিয়ে অনায়াসে নাড়াচড়া করা যেতো।  ছবিতে রাজশাহী মসলিন সিল্ক শাড়িতে অল ওভার এম্বোডারি করা। এরকম কাজ করা শাড়ি গুলো পরলে মসলিনের পাতলা ভাবটা বোঝা যায় না। সামনাসামনি শাড়ি গুলো আরও বেশি সুন্দর। যেকোন অনুষ্ঠানে নিজেকে অতুলনীয় করে তুলতে মসলিন সিল্ক শাড়ির তুলনা নাই।                    ...

রাজশাহী সিল্ক আমাদের গর্ব ও ঐতিহ্য...

Image
সিল্কসিটি রাজশাহী!  ঢাকা ও রাজশাহী শহরের মধ্য যে দুটি আন্তঃনগর ট্রেন চলে তার একটির নাম সিল্কসিটি। আবার শহরের বিভিন্ন স্থানে তাকালেই চোখে পড়ে বড় সাইনবোর্ডে লেখা- সিল্কিসিটি রাজশাহী। রাজশাহীর মানুষও সিল্কসিটির নাগরিক হিসেবে পরিচয় দিতে বেশ ভালোবাসে। রাজশাহী সিল্ক আমাদের গর্ব ও ঐতিহ্য। আর এই ঐতিহ্য কে ধরে রাখা আমাদের দায়িত্ব। ছবিতে রাজশাহী সফ্ট সিল্ক মোম বাটিক শাড়ি। শাড়ি গুলো এত সফ্ট যে হাতের মুঠোয় চলে আসে পুরো শাড়ি। পরতে ও অনেক আরাম দায়ক। দেখাতে ও এত সুন্দর যেকোন জায়গায় অনায়াসে পরে যাওয়া যায়। গরম লাগে না মোটেও এবং স্মার্ট ও স্লিম লুক দেয়।                                                    

Popular posts from this blog

Discover Your New Favorite Dupattas: Fresh Colors & Unbeatable Value!

high-quality semi-Balaka silk sarees

Synthetic muslin silk sarees