দেখতে অনেক টাই অরজিনাল বলাকা সিল্ক শাড়ির মতোই...
চক চক করলেই সোনা হয় না!
দেখতে এক রকম হলেই কিন্তু সব জিনিস এক হয়না। ছবিতে সেমি বলাকা সিল্ক শাড়ি। দেখতে অনেক টাই অরজিনাল বলাকা সিল্ক শাড়ির মতোই। অনেক অসাধু ব্যবসায়ী এই শাড়ি কে বলাকা সিল্ক শাড়ি বলে বেশি দামে সেল করেন।
আবার সেমি বলাকা শাড়ির ও দুই টা কোয়ালিটি আছে। একটা সফ্ট আর একটা একটু হার্ড। দেখে বোঝার উপায় নেই। তবে আয়রন করতে গেলে বোঝা যায় কারণ কুঁচকে যাওয়ার সম্ভবনা থাকে। দুই, একশ টাকার কম বেশির জন্য আমি রিস্ক নিই না। ভালোটাই রাখি সব সময়। আজ পর্যন্ত আমার কোন শাড়ির কমপ্লিন আসেনি।
ছবিতে সেমি বলাকা সিল্ক এক কালার শাড়ি ও ব্লক করা শাড়ি। এক কালার শাড়ি গুলোতে ব্লক, হ্যান্ড পেইন্ট, হাতের কাজ সব কিছু করা যায়। দামটা ও হাতের নাগালে।





Comments
Post a Comment
Please leave your feedback