সেমি বলাকা সিল্ক শাড়িতে রাজশাহী সিল্কের ১% সুতা ও থাকে না...
সেমি বলাকা বা সিন্থেটিক সিল্ক!
সেমি বলাকা বা সিন্থেটিক সিল্ক কে অনেকে রাজশাহী সিল্ক বলে প্রাচার করেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না সেমি বলাকা সিল্ক শাড়িতে রাজশাহী সিল্কের ১% সুতা ও থাকে না। রাজশাহীর কোন কারখানায় তৈরি হয় না। তাহলে রাজশাহী সিল্ক হয় কিভাবে? তবে রাজশাহীর সব কারখানায় পাওয়া যায়। এবং কারখানার লোকরা কিন্তু এটাকে রাজশাহী সিল্ক বলেনা।
সেমি বলাকা কে অনেকে পালিশ সিল্ক ও বলে থাকে। এটা সম্পুর্ন সিন্থেটিক সিল্ক শাড়ি। সেদিন একটা লাইভে দেখলাম সেমি বলাকা সিল্ক শাড়িকে অরজিনাল বলাকা সিল্ক শাড়ি বলে সেল করছে পাইকারি রেট মাত্র ১০০০ টাকায় ভাবা যায় 😱😱।
যেখানে পিওর বলাকা সিল্ক ২ গজের দাম ও আসবে না এই টাকায়।
আসুন আমরা রাজশাহী সিল্কের সঠিক টা প্রচার করি। আমি নিজেও অনেক বেশি সেমি বলাকা শাড়ি সেল করি। কিন্তু কোনটা কোন সিল্ক কাস্টমার কে জানিয়ে দিই।
ছবিতে সেমি বলাকা বা সিন্থেটিক সিল্ক শাড়ি। এর উপর ব্লক, হাতের কাজ, হ্যান্ড পেইন্ট ইত্যাদি যেকোনো কাজ করা যায়। দাম টাও রিজেনেবল।





Comments
Post a Comment
Please leave your feedback