অনেক ব্যবসায়ী পাতলা টিসু বা অন্য কাপড় কে মসলিন বলে সেল করছেন কম দামে...
রাজশাহী মসলিন সিল্ক!
অনেকে নক করে দাম জানেন। জানার পর চমকে উঠেন এত দাম আমি ভেবেছি ৭০০/৮০০ হবে। আসলে মসলিন সিল্ক সম্পর্কে ধারণা না থাকায় এমন টা বলেন অনেকেই।
আবার অনেক ব্যবসায়ী পাতলা টিসু বা অন্য কাপড় কে মসলিন বলে সেল করছেন কম দামে। এভাবে কাস্টমার কে বিভ্রান্ত করছেন অসাধু ব্যবসায়ীরা। অরজিনাল রাজশাহী মসলিন সিল্ক এই দামের ধারে কাছে ও পাওয়া যায় না।
পিওর মসলিন সিল্ক কাপড় এক গজের ওজন হয় ২৬/২৭ গ্রাম। আর একটা থাকে ১৮ গ্রাম ওজনের। সেটাতে ভাড়ি কাজ করা যায় না। ফেঁসে যায় তাড়াতাড়ি। আমি কাজ করি সবচেয়ে ভালো কোয়ালিটির মসলিন নিয়ে। যেটাতে এম্বোডারি, কার্ট ওয়ার্ক, হাতের কাজ, হ্যান্ড পেইন্ট, বাটিক, টাই-ডাই ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা যায় অনায়সে। যত ভাড়ি কাজ হোক না কেন সমস্যা হয়না।
ছবিতে এক কালার ও সেইড এর রাজশাহী মসলিন সিল্ক শাড়ি ও গজ কাপড়। যেকোন কালার কাস্টমাইজড করা যাবে।





Comments
Post a Comment
Please leave your feedback