মসলিনের কালার গুলো এত সুন্দর ও সফ্ট দেখলেই একটা শান্তি শান্তি ভাব লাগে...
রাজশাহী মসলিন সিল্ক!
মসলিন সিল্ক মানেই আভিজাত্য। এক কালার বা সেইডের মসলিন সিল্ক গুলো অনেক বেশি সুন্দর হয়। মসলিনের কালার গুলো এত সুন্দর ও সফ্ট দেখলেই একটা শান্তি শান্তি ভাব লাগে।
হাতের কাজ, এম্বোডারি, হ্যান্ড পেইন্ট, ব্লক, টাই-ডাই, বাটিক, মোম বাটিক, কার্ট ওয়ার্ক ইত্যাদি যেকোনো কাজ সবচেয়ে বেশি ফুটে ওঠে মসলিন সিল্কে। আমি সব সময় পিওর মসলিন সিল্ক নিয়ে কাজ করি। আজকাল অনেকে অন্য কাপড় কে মসলিন সিল্কের নামে সেল করছেন পানির দামে। অরজিনাল মসলিন সিল্ক কখনো ওত কম রেটে পাওয়া যায় না।
সবার জন্য একটা পরামর্শ যারা যে কাপড় নিয়ে কাজ করছেন তাঁরা সে কাপড়ের নাম দিয়ে সেল করবেন প্লিজ। অন্য কাপড় কে মসলিন এর নাম দিয়ে মানুষ কে ঠকাবেন না। আর মানুষ কে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না। সততা বিজনেস এর মুলধন হওয়া উচিত।





Comments
Post a Comment
Please leave your feedback