রেশম সূতা তৈরির রয়েছে এক আশ্চর্যজনক ইতিহাস...
সিল্কের ইতিহাস, মসলিন এর ইতিহাস অনেকে জানতে চান। ভালো লাগে জানতে এই ঐতিহ্যের ইতিহাস। এর আগে ও পোস্ট করেছি। আবারও দিলাম।
সিল্কের প্রধান উপাদান রেশম সূতা তৈরির রয়েছে এক আশ্চর্যজনক ইতিহাস। সর্ব প্রথম রেশম সূতা চীনে আবিষ্কৃত হয়। চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস এর রচনা থেকে এবং চীনের ইতিহাস থেকে জানা যায় যে প্রায় ৩ হাজার বছর পূর্বে চীনের সম্রাট হুয়াংতাই (Huang Ti) এর স্ত্রী সম্রাজ্ঞী সাই লিং শি (Hsi Ling Shi) একদিন তার বাগান বাড়ির বাগানে বেড়ে ওঠা তুঁত গাছের নিচে বসে চা পান করছিলেন। এমন সময় হঠাৎ গাছ থেকে রেশম পোকার কোকুন এসে পড়ে তার গরম চায়ের ভিতর।
যখন কোকুনটি তিনি তুলতে চেষ্টা করেন তখনই ঘটে আসল ঘটনা। সম্রাজ্ঞী অবাক হয়ে লক্ষ্য করেন যে, আস্তে আস্তে কোকুনের পাক খুলতে শুরু করেছে এবং তিনি এক সময় অবাক হয়ে দেখেন যে, কোকুন থেকে দ্যুতিময়ী সুতা সদৃশ পদার্থ বেরিয়ে আসছে। যদিও তিনি প্রথমে জানতেন না যে সেগুলো কিভাবে এলো। তিনি এর রহস্য খুঁজতে শুরু করলেন তুঁত গাছে এবং আবিষ্কার করলেন এই কোকুনের রহস্য।
তুঁত গাছে বাসা বেঁধেছিলো অসংখ্য রেশমপোকা। তাদের তৈরী কোকুন থেকেই রাণী সর্বপ্রথম খোঁজ পেলেন সিল্ক নামক সুতার এবং তিনিই প্রথম শুরু করেন রেশম চাষ যাকে কৃষিবিজ্ঞানের ভাষায় এখন বলা হয়ে থাকে সেরিকালচার। এভাবেই সম্রাজ্ঞী লিং শি এর দ্বারা সিল্কের শুরু। এই কাহিনী বাস্তব না অবাস্তব সেটা নিয়ে গবেষকদের মতবিরোধ আছে। কিন্তু তাঁরা এটা নিশ্চিত করেছেন যে, সিল্কের উৎপত্তি চীনেই এবং চীন প্রায় ৩ সহস্রাব্দ পর্যন্ত সিল্কের এই তথ্যকে গোপন করে রেখেছিলো এবং ব্যবসাকে দেশের বাইরে প্রকাশ করেনি। একচেটিয়াভাবেই তারা সিল্ক উৎপাদন করতো।
ছবিতে রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি।





Comments
Post a Comment
Please leave your feedback