রাজশাহীর মসলিন সিল্ক শাড়িও অনেক স্বচ্ছ ও সুন্দর
সিল্ক মানে আভিজাত্য। আর মসলিন সিল্ক তার মধ্যে অন্যতম।
মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও সুবিদিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হত। চড়কা দিয়ে
কাটা, হাতে বোনা মসলিনের জন্য সর্বনিম্ন ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হত যার ফলে মসলিন হত কাচের মত স্বচ্ছ। এই মসলিন রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহার করা হত। মসলিন প্রায় ২৮ রকম হত
যার মধ্যে জামদানী এখনও ব্যাপক আকারে প্রচলিত। নানা কারণে আঠারো শতকের শেষার্ধের দিকে বাংলায় মসলিন উতপাদন বন্ধ হয়ে যায়।
তবে রাজশাহীর মসলিন সিল্ক শাড়ি ও অনেক স্বচ্ছ ও সুন্দর। আগের মসলিন না তৈরী হলেও সারাদেশে এই রাজশাহী মসলিন সিল্ক শাড়ি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এমন কি বিদেশ থেকে ও অনেক কাস্টমার নিতে চাইছেন।
মসলিন এর কালার গুলো যেমন সুন্দর এর উপর যেকোনো কাজ ফুটে ওঠে। হেন্ড পেইন্ট ও এম্বোডারি ওয়াক করা এই রাজশাহী মসলিন সিল্ক শাড়ি গুলোর চাহিদা এখন অনেক বেশি।





Comments
Post a Comment
Please leave your feedback